আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক
যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

ইরাক থেকে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদে হাজার হাজার লোক রাস্তায় এসে কিক্ষোভ করছে। শুক্রবার দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদার আস- সাদার এ বিক্ষোভের ডাক দেন। “মিলিয়ন ম্যান মার্চ” নামের এ বিক্ষোভে ব্যাপক সংখ্যক লোক রাস্তায় নেমে এসেছে।

ইরাকের আজকের এ মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে সময় ইরাক ও ইরানের প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমদের আহ্বানে ব্রিটিশ দখলদারির বিরুদ্ধে ইরাকের সর্বত্র গণ-প্রতিরোধ শুরু হয়।

বিক্ষোভকারী নারী-পুরুষ ও শিশুরা ইরাকের পতাকা হাতে নিয়ে বাগদাদের সেন্ট্রাল স্কয়ারে জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা ; দখলদার বেরিয়ে যাও, নো আমেরিকা, আমেরিকার মৃত্যু হোক ও ইসরাইলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে।

এ সময় শিয়া নেতা সাদার এক বিবৃতিতে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি বাতিলের আহ্বান জানান। তাছারা যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানগুলোকেও দেশটি থেকে প্রত্যাহার ও মার্কিন প্রেসিডেন্টকে ইরাকের কর্মকর্তাদের সাথে কথা বলার সময় উদ্ধত আচরণ না করতে বলেন।

উল্লেখ্য, ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দাসকে মার্কিন ড্রোন হামলায় হত্যার পর দেশটি থেকে মার্কিন ষেন্য প্রত্যাহারের দাবি ওঠে। হামলার ২ দিন পরেই দেশটির সংসদে সকল বিদেশি সেনা প্রত্যাহারের বিল পাশ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ