আন্তর্জাতিক

তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮
তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিনপ্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইলাজিনপ্রদেশের সিভিরিস শহর। ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এসেছেন। খবর বিবিসির।

পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন এবং ইরানেও এ ভূকম্পন অনুভূত হয়। তুরস্কে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিট) এ ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি আফটারশক বা ভূকম্পন অনুভূত হয়েছে।

তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিল।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, দুর্গত এলাকায় ৪০০-এর বেশি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য উদ্ধারকারী দলের সঙ্গে তাঁবু ও বিছানা পাঠানো হয়েছে। আবার ভূমিকম্প আঘাত হানতে পারে এই ভয়ে প্রচণ্ড শীতের মধ্যেও লোকজন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ