আন্তর্জাতিক

রেস্তোরাঁয় মা-বাবাসহ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

রেস্তোরাঁয় মা-বাবাসহ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা
রেস্তোরাঁয় মা-বাবাসহ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

জার্মানিতে বাবা-মা ও স্ত্রীসহ একই পরিবারের ছয়জনকে একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করেছে এক যুবক।

স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভুয়ের্তেমবার্গ স্টেটের রট অ্যাম সি শহরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন পুরুষ ও তিন নারী। নিহতদের বয়স ৩৬ থেকে ৬৯ বছরের মধ্যে।

এ ছাড়া দুটি শিশুও গুলিতে আহত হয়েছে বলে পুলিশ জানায়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

শহরের পুলিশপ্রধান রেইনার মোয়েলার জানান, ২৬ বছরের ওই জার্মান যুবক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে এসে তার লাইসেন্স করা একটি সেমিঅটোমেটিক আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, পারিবারিক কোনো বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

হত্যাকাণ্ডের পর ঘাতক নিজেই পুলিশকে ফোন করে রাস্তায় এসে অপেক্ষা করতে থাকে। পরে পুলিশ এসে রেস্তোরাঁটির সামনে থেকে নিরস্ত্র অবস্থায় ঘাতককে আটক করে থানায় নিয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ