আন্তর্জাতিক

১১ দেশে ছড়িয়ে পড়েছে চীনের ভাইরাস, বাড়ছে আতঙ্ক

১১ দেশে ছড়িয়ে পড়েছে চীনের ভাইরাস, বাড়ছে আতঙ্ক
১১ দেশে ছড়িয়ে পড়েছে চীনের ভাইরাস, বাড়ছে আতঙ্ক

চীনের করোনা ভাইরাস ইতিমধ্যে ১১ টি দেশে ছড়িয়ে পড়েছে। অস্টেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে দেশগুলো নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র গতকাল তাদের দেশে করোনা ভাইরাসে দুই জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। আক্রান্ত দুই জনেই বেশ কয়েকদিন আগে চীন থেকে এসেছে বলে জানিয়েছে দেশটি।

অস্ট্রেলিয়া তাদের দেশে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায়। নেপাল একজন আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

এছাড়া এই ভাইরাসে মালয়েশিয়ায় ৪ জন, সিঙ্গাপুরে ৪ জন, জাপানে ৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩ জন, তাইওয়ানে ৩ জন, ভিয়েতনামে ২ জন, থাইল্যান্ডে ৬ জন, কানাডায় ১ জন, ফ্রান্সে ১জন আক্রান্ত হয়েছে।

এদিকে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন এই ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে বলেছেন, দেশ ‘গুরুতর পরিস্থিতির’ মোকাবিলা করছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চীনের উহানসহ দেশটির ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিবিসি, এনডিটিভি, নিউজ ডট কম ইউএসএ , নিউ স্ট্রেইট টাইমস। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ