আন্তর্জাতিক

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দেশটির দুইটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। এখনো কেউ এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। খবর এনডিটিভির।

সূত্র দুইটির কাছ থেকে তিনটি ও পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার দুইটি পৃথক তথ্য পাওয়া গেলেও এর সঠিক সংখ্যা জানা যায়নি। পাশাপাশি এই হামলায় কারো আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ওই অঞ্চলে অবস্থানরত এএফপির সংবাদকর্মীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ