আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবেই মোদির সঙ্গে কথা : মমতা

নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবেই মোদির সঙ্গে কথা : মমতা
নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবেই মোদির সঙ্গে কথা : মমতা

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করলে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতায় এনআরসিবিরোধী অবস্থান মঞ্চে এমনটাই বললেন তিনি।

মমতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আলোচনা চান, আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করুক। গণতন্ত্রে কথা হতেই পারে। কিন্তু আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করতে হবে। তবে কথা হতে পারবে। আগে আইন তৈরি হয়ে যাবে, তারপর বলবেন আলোচনা করব, সেটা হতে পারে না। আগে এই আইন প্রত্যাহার করতে হবে, তারপর আমি আলোচনায় বসতে রাজি।

এদিন অবস্থান মঞ্চে ৪২ জন চিত্রশিল্পী ক্যানভাসে তুলে ধরেন সিএএ-এনআরসিবিরোধী ভাবনা। মমতা নিজে আঁকলেন এক দুখিনী নারীর মুখাবয়ব। যার চোখে জল। সেই জলে ভেসে উঠছে লেখা– ‘নো’. কপালে লেখা ‘সিএএ’. কমলা-সাদা রং ব্যবহার করে আঁকা ছবিটির একদিকে লেখা ‘এনপিআর’, আরেকদিকে লেখা ‘এনআরসি’।

মমতা আরো বলেন, হিন্দুধর্ম সর্বজনীন, বিশ্বজনীন। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, বি আর আম্বেদকর– সবাই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন। আমরা ঘৃণার রাজনীতি মানি না, হিংসা-বিদ্বেষ মানি না। এটা মূল্যবোধের বিষয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ