আন্তর্জাতিক

জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস

জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস
জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস

ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের লক্ষ্যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন।

হোয়াইট হাউসে তিনি মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে তার একপেশে এই আপস প্রক্রিয়া উপস্থাপন করেন। খবর আনাদোলুর।

তথাকথিত এ মার্কিন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া তিনি কখনই এ পরিকল্পনা মানবেন না।

মঙ্গলবার ওই একপেশে পরিকল্পনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এ ছাড়া জর্দান নদীর পশ্চিমতীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের বহু মুসলিম দেশ ট্রাম্পের এই একতরফা বা বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরও বলেছেন, আমি হাজারবার বলেছি– এ পরিকল্পনা মানি না, মানি না, মানি না।

কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য তাকে টেলিফোন করলেও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি হননি।

মাহমুদ আব্বাস বলেছেন, যে পরিকল্পনায় জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা নেই, সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না।

৮৪ বছর বয়সী এ ফিলিস্তিনি নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের কাছে একজন 'বিশ্বাসঘাতক' হিসেবে পরিচিত হয়ে তিনি কবরে যেতে চান না।

তিনি বলেন, জেরুজালেম বিক্রি করার জিনিস না। পবিত্র এ ভূমি ছাড়া কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে পারে না।

ট্রাম্পের ওই পরিকল্পনা প্রকাশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিন ও জর্ডানে কয়েকটি শহরে এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ লোকজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ