বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার হওয়া এ দুর্ঘটনায় আরো ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
অগ্নিনির্বাপণ বিভাগের স্থানীয় প্রধান ইসমাইল ভিলকা জানান, ঘটনাস্থলেই মারা গেছেন ১৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ১ জন। গুরুতর আহত অবস্থায় আরো অনেকে হাসপাতালে ভর্তি থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানাস তিনি।
শুক্রবার সকালে ইয়াঙ্গেসের করিপাতা শহর থেকে বাসটি রওনা হয়ে লা পাজের কাছাকাছি এসে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। সিনহুয়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: