আন্তর্জাতিক

অবশেষে কার্যকর ব্রেক্সিট

অবশেষে কার্যকর ব্রেক্সিট
অবশেষে কার্যকর ব্রেক্সিট

অবশেষে ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এল ব্রিটেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ১১ টার সময় এ বিচ্ছেদ কার্যকর হয়।

গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর নানা নাটকীয়তার পর কার্যকর হলো এই ব্রেক্সিট। ঐতিহাসিক এই মুহূর্তের সময় দেশটিতে একই সঙ্গে উদযাপন ও ব্রেক্সিট বিরোধী প্রতিবাদ করতে দেখা গেছে।

ব্রেক্সিট কার্যকরের ফলে দেশটির ১ কোটি ৭৪ লাখ মানুষের গণভোটের ইচ্ছা পূরণ হলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে একত্রে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার করেছেন।

ব্রেক্সিট কার্যকরের এক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, অনেকের কাছে এটি আশার এক বিস্ময়কর মুহূর্ত, এমন এক মুহূর্ত যা কখনই আসবে না বলে তারা ভেবেছিল।

'এবং অবশ্যই অনেকে আছেন যারা এতে উদ্বেগ এবং পরাজয় মনে করছেন ', বলেন বরিস। তিনি আরও বলেছেন, এবং অবশ্যই তৃতীয় গ্রুপ আছে- প্রকৃত পক্ষে বৃহত- যারা ভেবেছিল রাজনৈতিক এই লড়াই কখনো থামবে না।

এছাড়া বরিস বলেন, আমি এই সমস্ত অনুভূতিগুলোই বুঝি। সরকার হিসেবে আমার কর্তব্য হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেয়া।

তবে ব্রেক্সিট কার্যকর হলেও তবে আগামী এগার মাস পরিবর্তনকালীণ সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

আর এই সময়ের মধ্যে যুক্তরাজ্য ইইউ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ইইউকে অর্থ প্রদান করবে। বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ