আন্তর্জাতিক

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবিকে দায়িত্ব দিয়েছেন।

এর আগে তিনি দেশটির যোগাযোগমন্ত্রী ছিলেন। শনিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। খবর বিবিসির।

তবে দেশটির বিরোধী দলের লোকজন মোহাম্মদ তৌফিককে ‘ক্ষমতাসীনদের লোক’ বলে প্রত্যাখ্যান করেছে।

টানা বিক্ষোভ-সহিংসতার মধ্যে গত ডিসেম্বরে দেশটির পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েকশ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ইরাকের নতুন সরকার গঠনের আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে মোহাম্মদ তৌফিককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট বারহাম সালিহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন মোহাম্মদ তৌফিক।

শনিবার মোহাম্মদ তৌফিক এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তাকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ত্যাগ ও সাহসিকতা না দেখালে দেশ পরিবর্তন হবে না। আমি আপনাদের বিশ্বাস করি এবং এ কারণে আমি চাই আপনারা আন্দোলন চালিয়ে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ