আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন। চীন সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ হাজার ৫শত ৯০জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। পাশপাশি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকেও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।

এদিকে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের যে সব নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার নিজ দেশের নাগরিকদের ফেরানোর জন্য কাজ রাশিয়ার সেনাবাহিনী চীনে কাজ শুরু করবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ