আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িছে ৩৬১। স্বাস্থ্য কমিশন আরও জানায় গতকালের মারা যাওয়া লোকদের মধ্যে ৫৬ জন হুবেই প্রদেশে এবং একজন চংকিংয়ের পৌরসভায়।

চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৯ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৫ জন। এছাড়া রোববার পর্যন্ত উহানে আরও ১ হাজার ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

উহান থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরবর্তী হুয়াগং শহরেও বেড়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সেখানে নতুন করে ২৪৪ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত দুইজন।

চীনে মহামারীর আকার ধারণ করা নতুন এই করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে নতুন করে ১৭১ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে চীনে করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই দেশটির হুনান প্রদেশে একটি খামারে এইচ৫ এন ১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রনালয়। মানবদেহে এ ফ্লু ছড়িয়ে পড়ার শঙ্কায় সেখানে নিধন করা হয়েছে ১৭ হাজার ৮২৮টি মুরগি।

এদিকে নতুন এই ভাইরাসের বিশ্বব্যাপী ছড়িছে পড়ার শঙ্কায় বিশ্বের বেশির ভাগ দেশ চীনের সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। ফলে সারা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পরেছে চীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ