আন্তর্জাতিক

বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

বিয়ে করছেন বিল গেটসের মেয়ে
বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে জেনিফার ক্যাথরিন গেটসের (২৩) বাগদান হয়েছে।

আনুষ্ঠানিকভাবে লোক ডেকে এই বাগদান হয়নি। জেনিফারের দীর্ঘদিনের প্রেমিক তাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। এরপরই বাগদানের আংটিসহ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জেনিফার।

সেখানে বিল গেটস ও মেলিন্ডা গেটস তাদেরকে অভিনন্দন জানিয়ে লেখেন, বাগদানের খবরে তারা উচ্ছ্বাসিত। এছাড়াও, স্টিভ জবসের মেয়ে ইভ জবস কমেন্টে লাভ ইমোজি দেন।

বিল গেটসের বড় মেয়ের হবু বরের নাম নায়েল নাসার। মিশরীয় বংশোদ্ভূত হলেও জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক। তবে বড় হয়েছেন কুয়েতে। যুক্তরাষ্ট্রে ফেরত আসেন ২০০৯ সালে।

পেশায় তিনি শোজাম্পিং (ঘোড়া দৌড়) খেলোয়াড়। ১০ বছর বয়স তিনি থেকে খেলতে শুরু করেন, এখন তার ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ৩৫। এ বছর টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকে তিনি মিশরের পক্ষে অংশ নেবেন। তার বাবা-মা একটি আর্কিটেকচার ও ডিজাইন ফার্মের মালিক।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখা থেকে স্নাতক করা জেনিফার নিজেও শোজাম্পিং খেলেন তবে তিনি পেশাদার খেলোয়াড় নন। নায়েল নাসারও স্ট্যানফোর্ডের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ইংরেজি, অ্যারাবিক ও ফ্রেঞ্চ ভাষা জানেন। জেনিফারের সঙ্গে তার সম্পর্কের বয়স ২ বছর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ