আন্তর্জাতিক

লন্ডনে ছুরি নিয়ে হঠাৎ ৩ পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন যুবক

লন্ডনে ছুরি নিয়ে হঠাৎ ৩ পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন যুবক
লন্ডনে ছুরি নিয়ে হঠাৎ ৩ পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন যুবক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হঠাৎ ছুরি দিয়ে হামলা চালিয়ে ৩ পথচারীকে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার পর হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে লন্ডনের দক্ষিণাঞ্চলে টেমস নদীর তীরে অবস্থিত একটি আবাসিক এলাকায় এ ছুরি হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম বুকে কিছু একটা বেঁধে বড় আকারের ছুরি হাতে এক যুবক এদিক ওদিক দৌড়াচ্ছেন। এরপর দেখলাম ছুড়ি হাতে থাকা ব্যক্তিকে বন্দুক হাতে কয়েকজন ধাওয়া করছে। এরপরই তিনটি গুলির শব্দ শুনি। তারপর দেখি ছুরি হাতে থাকা লোকটি রাস্তায় পড়ে আছে।’

এ বিষয়ে লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লুসি ডি’অরসি বলেন, ‘তিন পথচারীর ওপর ওই হামলাকারী শরীরে একটি ডিভাইস বাঁধা ছিল যাকে প্রথমে বিস্ফোরক ভাবা হয়। ওই আততায়ীকে গুলি করে হত্যার পর বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা দ্রুত তা খতিয়ে দেখে। পরে দেখা যায় বিস্ফোরক বহনের নামে একটি ভুয়া ডিভাইস বুকে বেঁধে আতঙ্ক ছড়িয়েছিলেন ওই হামলাকারী।’

এদিকে লন্ডন পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঘটনা বলে অভিহিত করার পর পর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি জানিয়েছে, ওই হামলাকারীর ছুড়িকাঘাতে আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নেয় লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ