শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
জ্বর ও পেটে ব্যাথা নিয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অসুস্থতার কারণে গতকাল শনিবার বাজেট অধিবেশনেও যোগ দেননি তিনি। ৭৩ বছর বয়সী সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। এর আগেও চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাঁকে। ২০১১ সালে অসুস্থতার কারণে অস্ত্রোপচার করতে হয় সোনিয়াকে। দলনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন নেতা-কর্মীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: