আন্তর্জাতিক

আসামে নদীতে আগুন, নেভেনি ২ দিনেও

আসামে নদীতে আগুন, নেভেনি ২ দিনেও
আসামে নদীতে আগুন, নেভেনি ২ দিনেও

ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী দিবরুগড় জেলার নহরকাটিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত বুড়ি দিহিং নদী। সেই নদীর ভেতর দিয়ে টানা অপরিশোধিত তেলের পাইপ লাইন ফেটে গেছে। নদীবক্ষেই দাউ দাউ করে জ্বলছে আগুন। গত দু’দিন ধরে জ্বলা এই আগুনের জেরে আশপাশ ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। খবর: ইন্ডিয়া টুডে

অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উজান আসামের বিভিন্ন অয়েল ইন্ডিয়ার পাম্পে তেল যায় যে সেন্ট্রাল ট্যাঙ্কের পাম্প থেকে সেখানে ‘বিরল যান্ত্রিক ত্রুটি’র কারণেই এই ‘লিকেজ’ ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিশেষজ্ঞ দলও পৌঁছেছে সেখানে। কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, পাইপলাইন থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার পর কেউ তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, নদীর উপর আগুন জ্বলার ব্যাপারে জানালেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেনি জেলা প্রশাসন। তবে আগুনের জেরে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু সেখানকার প্রাণ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদল সেই ক্ষতি পরীক্ষা করে দেখছেন।

ওয়েল ইন্ডিয়ার করপোরেট কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার ত্রিদিব হাজারিকা জানিয়েছেন, জটিল ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে পাইপের তেল ট্যাঙ্কে প্রবেশ করতে পারছিল না। তাই অতিরিক্ত তেলের চাপে পরিবহন পাইপ ফেটে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ