আন্তর্জাতিক

চীনের বাধায়

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ জাতিসংঘ

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ জাতিসংঘ
মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ জাতিসংঘ

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায়ের বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার কথা বলো হলেও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয় জাতিসংঘ। মিয়ানমারের মিত্র চীন ও আসিয়ানভুক্ত দেশ ভিয়েতনাম আপত্তি জানালে যৌথ বিবৃতির চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় আলজাজিরা।

অন্যদিকে যদিও ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে মিয়ানমারকে জাতিসংঘের সর্বোচ্চ আন্তর্জাতিক আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে আহ্বান জানিয়ে রায় বাস্তবায়ন করতে মিয়ানমার বাধ্য বলেও স্বরণ করিয়ে দেয়। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইস্তনিয়া ও পোল্যান্ড মানবাধিকার লংঘনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

এসময় রাখাইনে সংঘাতের আসল কারণ ও কাচিন ও শেন রাজ্যে সংঘাতের রহস্য উন্মোচন করতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করে ইউরোপিয় ইউনিয়ন।

এরআগে ২০১৭ সালে এক সেনা অভিযানে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর গণহত্যা চালায়। তখন প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। হাজারো রোহিঙ্গাদেরকে হত্যা করা হয় বলে জানায় জাতিসংঘের একটি তদন্ত দল। উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বিকার করে আসছে। ফলে রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়ে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশটিতে অবস্থান করছিল।

এ অবস্থায় রোগিঙ্গহাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে দেশটিতে পিরিয়ে নিতে আহ্বান জানায় ইউরোপিয় ইউনিয়ন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ