আন্তর্জাতিক

তুরস্কে রানওয়েতে আছড়ে পড়ে ৩ টুকরো বিমান, নিহত ১

তুরস্কে রানওয়েতে আছড়ে পড়ে ৩ টুকরো বিমান, নিহত ১
তুরস্কে রানওয়েতে আছড়ে পড়ে ৩ টুকরো বিমান, নিহত ১

তুরস্কের ইস্তানবুলে ১৭১ যাত্রী নিয়ে একটি বিমান অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে তিন টুকরো হয়েছে।

এতে একজন নিহত এবং দেড় শতাধিক যাত্রী আহত হয়েছেন। পেগাসাস এয়ারলাইনসের ৭৩৭ বোয়িং বিমানটি ইজমিরপ্রদেশের সাবিহা গকছেন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। বিমানের বেশিরভাগ যাত্রীই তুরস্কের। এদের মধ্যে ২০ জন বিদেশি যাত্রী ছিল।

ইস্তানবুলের গভর্নর আলী ইয়েরলিকায়া জানান, দুভাগ্যবশত পেগাসাস এয়ারলাইনসের বিমানটি রানওয়ে থেকে ৫০-৬০ মিটার দূরে ছিটকে পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন ককা নিশ্চিত করেন, নিহত বিমান যাত্রীটি তুরস্কের নাগরিক। এ ছাড়া ১৫৭ আরোহী আহত হয়েছেন। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বিমানে ৬ জন ক্রু ছিল, তারা সবাই সুস্থ আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ