আন্তর্জাতিক

সাক্ষ্য দেয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

সাক্ষ্য দেয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
সাক্ষ্য দেয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের মামলায় সাক্ষ্য দেয়ায় দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড এবং ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান। খবর বিবিসির।

এদিকে গর্ডন সন্ডল্যান্ড এবং ট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান দুজনই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার মার্কিন সিনেটে অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া অনেক কর্মকর্তারই রদবদল অথবা বরখাস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তাছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাঁধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগ প্রমাণিত হবার পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোটের। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ