আন্তর্জাতিক

মালিতে ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

মালিতে ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত
মালিতে ফরাসি সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই অভিযান চালানো হয় বলে ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখানে ২০১৪ সাল থেকে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী।

ফ্রান্স সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গৌরমা অঞ্চলে ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২০ জঙ্গি নিহত হন। এসময় অনেক যানবাহনের ক্ষয়-ক্ষতি হয় । এছাড়া লিপ্টাকো অঞ্চলে চালানো অভিযানে আরো ১০ জঙ্গি নিহত হয়েছেন। দুইদিনের এই অভিযানে একটি ড্রোন, দুটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে ফরাসি সেনাবাহিনী।

গত ডিসেম্বরেও মালিতে ফরাসি সেনাবাহিনীর চালানো জঙ্গি বিরোধী অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ