ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে ৫ বছরের এক শিশুকে ধর্ষেণের অভিযোগ উঠেছে।
গত শনিবার সকালের এই ঘটনায় রোববার ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একজন ড্রাইভার। তবে তিনি দূতাবাসের কোনো কর্মচারি নন। শারীরিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরিতে অবস্থিত মার্কিন দূতাবাসটি। ওই এলাকাটিকে অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুটির পরিবার ও অভিযুক্তের পরিবারের সদস্যরা পরিচিত। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, শিশুটি যখন খেলছিলো তখন ওই ব্যক্তি তাকে তার নিজ বাসায় ডেকে নিয়ে যান ও ধর্ষণ করেন। পরে শিশুটি নিজের বাড়িতে ফিরে মায়ের কাছে সব খুলে বলে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: