আন্তর্জাতিক

ইসরায়েলে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন নেতার কারাদণ্ড

ইসরায়েলে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন নেতার কারাদণ্ড
ইসরায়েলে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন নেতার কারাদণ্ড

ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের নেতা শেখ রায়েদ সালাহকে ‘সন্ত্রাসবাদে উসকানির’ অভিযোগে ২৮ মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত। ২০১৭ সালের জুলাইয়ে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দেয়া বক্তৃতাকে অভিযোগ হিসেবে দেখিয়ে এ দণ্ড দিল ইসরায়েল কর্তৃপক্ষ।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি ইসলামী আন্দোলনের ৬১ বছর বয়সী এই নেতা ইতোমধ্যে ইসরায়েলে ১১ মাস জেল খেটেছেন। এখন তাকে আরও ১৭ মাস কারাভোগ করতে হবে। তবে সালাহ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রত্যাখান ছাড়াও তার বিরুদ্ধে মামলা ‘সত্য থেকে অনেক দূরে’ বলে অভিহিত করেন।

ইসরায়েলের বিচারক শোলমো বাঞ্জো তার রায়ে বলেছেন, সালাহ এক ‘ভয়ঙ্কর’ ব্যক্তি। শেখ রায়েদ সালাহ এর আগেও এসব করেন। তার স্পষ্ট আদর্শিক উদ্দেশ্যের আলোকে, সময়ের সাথে সাথে তার এ সংক্রান্ত কার্যকলাপ আরও বেড়েছে। অতীতের মতো এখনও তিনি তার বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি দিচ্ছেন।

আল-আকসা মসজিদের ওই ঘটনার পর ২০১৭ সালের আগস্টে উত্তর ইসরায়েলের উম আল ফাহম বাড়ি থেকে শেখ রায়েদ সালাহকে গ্রেফতার করে ইসরায়েলে কর্তৃপক্ষ। তখনও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগ ওঠেনি। এরপর ইসরায়েল যখন তার বিরুদ্ধে এই অভিযোগ তোলে তখন বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ