আন্তর্জাতিক

ওমর আল-বশিরকে আইসিসি'র কাছে হস্তান্তর করা হবে!

ওমর আল-বশিরকে আইসিসি'র কাছে হস্তান্তর করা হবে!
ওমর আল-বশিরকে আইসিসি'র কাছে হস্তান্তর করা হবে!

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করবে দেশটির অন্তর্বর্তী সরকার।

দেশটির একজন পদস্থ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

মিসরের বার্তা সংস্থা আল-বাশায়ির জানিয়েছে, সুদানের অন্তর্বর্তী সরকার পরিষদের সদস্য মোহাম্মাদ হাসান আত-তায়ায়িশি গতকাল (মঙ্গলবার) বলেন, সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বশিরের বিরোধী একটি রাজনৈতিক ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেবহাতুস সুদান নামের ওই ফ্রন্টের বহু নেতাকর্মীকে প্রেসিডেন্ট বশিরের শাসনালে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সুদানের অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে এই ফ্রন্ট গঠিত এবং পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে এটির সদরদপ্তর অবস্থিত। ২০০৩ সালে দারফুর অঞ্চলে প্রেসিডেন্ট বশির সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়।

আন্তর্জাতিক ফৌজদারি আদালতে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালে বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে ওই পরোয়ানা কার্যকর করা যায়নি। গত বছরের এপ্রিল মাসে প্রবল গণবিক্ষোভের জের ধরে সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই একনায়ক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ