আন্তর্জাতিক

আনুষ্ঠানিক নাম পেল করোনাভাইরাস

আনুষ্ঠানিক নাম পেল করোনাভাইরাস
আনুষ্ঠানিক নাম পেল করোনাভাইরাস

আনুষ্ঠানিক নাম পেল বৈশ্বিক আতঙ্ক করোনাভাইরাস। এখন থেকে প্রাণঘাতী এই ভাইরাসকে COVID-19 (কভিড-১৯) নামে ডাকা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মঙ্গলবার সংস্থাটির প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে। এটাই ভাইরাসটির আনুষ্ঠানিক নাম।

এ নামকরণের ব্যাখ্যায় তিনি বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ভাইরাসটি উৎপত্তিসাল ২০১৯ নির্দেশ করা হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সুপারিশকৃত নাম দেয়া হয়েছিল - ২০১৯-এনকভ। তবে সে নাম চূড়ান্ত হয়নি। আর চিকিৎসাবিজ্ঞানীদের কাছে এ নাম গ্রহণযোগ্যতা পায়নি।

দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মহামারী রূপ ধারণ করতে যাওয়া ভাইরাসটির যথাযথ নাম দেয়া হয়নি। যদিও প্রথম থেকে একে করোনাভাইরাস বলে উল্লেখ করা হচ্ছে। ভাইরাসটি নতুন বলে অনেকে একে ‘নভেল করোনা’ বলে ডাকছেন। একটি সাময়িকীতে একে ‘২০১৯-এনকভ’ নাম দেয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটিই ভাইরাসটির নাম নয়। মূলত করোনাভাইরাস পরিবারের সদস্য বলে একেও এই নামে ডাকা হচ্ছে।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। আগের দিনকে পেছনে ফেলছে পরের দিন। মঙ্গলবারই এ ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিন চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ১০৮ জন মারা গেছেন। যা ছিল একদিনে মৃতের সংখ্যায় সর্বোচ্চ। মঙ্গলবার দিন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬ জন। আজ সে সংখ্যায় যুক্ত হয়েছে আরো ৯৮ জন। সবমিলিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৪ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯৩১ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ