আন্তর্জাতিক

উত্তর প্রদেশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

উত্তর প্রদেশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
উত্তর প্রদেশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজ্যের ফিরোজাবাদ এলাকায় আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

পুলিশ বলেছে, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্র বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং জানান, এ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আরও আট জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর শুনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি। সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ