আন্তর্জাতিক

পুরনো মন্ত্রিসভা বহাল রাখবেন কেজরিওয়াল

পুরনো মন্ত্রিসভা বহাল রাখবেন কেজরিওয়াল
পুরনো মন্ত্রিসভা বহাল রাখবেন কেজরিওয়াল

প্রথমবারের মন্ত্রিসভাই রেখে দিতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মন্ত্রিসভায় কোনো নতুন মুখ আসছে না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এবারের মন্ত্রিসভায় রাঘব চাড্ডা ও অতিশি শামিল হবে বলে জল্পনা চলছিল। মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, যাতে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২টি আসনে জয় পায় আম আদমি পার্টি। এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি খোলা আকাশের নিচে কেজরিওয়াল শপথ নেবেন। —খবর এনডিটিভির

একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী মনে করেন, পুরানো মন্ত্রীদের কাজের ওপর ভর করেই ফের ক্ষমতায় এসেছে দল। তাদের রাখাটাই ঠিক। গতকাল পর্যন্ত একটি সূত্র জানায়, দিল্লি মন্ত্রিসভায় থাকছেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হুসেন ও রাজেন্দ্র পাল গৌতম। এবারের নির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছিল বিজেপি। তাদের প্রচারে জায়গা করে নিয়েছিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং জাতীয় নাগরিকপঞ্জি।

কোনো রকম বিতর্ক থেকে নিজেদের দূরে রেখে গত পাঁচ বছরে সরকারের কাজ, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভোটে লড়েছিল কেজরিওয়ালের দল। ভোটে জয়ের পর ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, কাজের ভিত্তিতে নতুন ঘরানার রাজনীতির জন্ম দেয় এই জনাদেশ। তিনি বলেন, দিল্লির মানুষ বার্তা দিয়েছেন যে, তারা স্কুল, মহল্লা ক্লিনিক, ২৪ ঘণ্টা পানি এবং বিনা মূল্যে বিদ্যুতের পক্ষে ভোট দেবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ