আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট

ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট
ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেজন্য তার যুদ্ধ-ক্ষমতা কমাতে ভোট অনুষ্ঠিত হয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে । স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভোট অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের আট জন সদস্য ইরানে কোন রকম সামরিক অভিযান চালানোর বিপক্ষে ভোট দেন।

এই বিষয়ে ডেমোক্রেট সিনেটর চাক শুমার বলেছেন, বেশিরভাগ সিনেটরই চায় না যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হোক।

জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর যুদ্ধ-ক্ষমতা কমানোর এই প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এর আগে গতমাসে মার্কিন প্রতিনিধি পরিষদেও একইরকম একটি প্রস্তাব পাস হয়।

এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর প্রস্তাবে ভোট দেয়ার আগেই ইরাকে যুক্তরাষ্টের একটি সেনা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ