আন্তর্জাতিক

মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১

মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১
মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১

পশ্চিম আফ্রিকার দেশ মালির মোপ্তি অঞ্চলের ওগোসসাগো গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এই ঘটনায় ওই গ্রামের বহু ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে।

তবে কারা এই হামলার দায় এখনো কেউ স্বীকারে করেনি।এই বিষয়ে ওগোসসাগো গ্রামের প্রধান আলী ওসমানী বলেন, বেশ কয়েক ঘণ্টা ধরে বন্দুকধারীরা তাণ্ডব চালায়। সরকার এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর এই হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওগোসসাগো গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের ফুলানি গোষ্ঠীর মানুষরাই বসবাস করে।

গত বছরের মার্চ মাসেও ওগোসসাগো গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রায় একশ পঞ্চাশ জন নিহত হয়েছিলেন। ২০১২ সালে মালির বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এরপর থেকেই দেশটিতে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরই শুধু মধ্য মালিতে প্রায় ৪৫০ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন । আল জাজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ