আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৩০

ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৩০
ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৩০

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই এলাকায় হুতি বিদ্রোহীরা একটি সৌদি যুদ্ধ বিমান ভূপাতিত করার পরপরই এই হামলা চালানো হয়। ইয়েমেনের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়।

শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে। ওই বিমানের ধ্বংসস্তূপ দেখার জন্য লোকজন যখন সেখানে জড়ো হয় তখন সৌদি আরব বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালায়। এতে ওই ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বিমান হামলায় লোকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে মৃতের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।পার্স টুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ