আন্তর্জাতিক

এরদোয়ানকে ভারতের হুঁশিয়ারি

এরদোয়ানকে ভারতের হুঁশিয়ারি
এরদোয়ানকে ভারতের হুঁশিয়ারি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে ভারত। কাশ্মীর ইস্যুতে নাক না গলাতে তুর্কি প্রেসিডেন্টকে এ হুঁশিয়ারি বার্তা দেয় মোদি সরকার।

তুর্কি প্রেসিডেন্ট ও তুরস্ক-পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে যা বলা হয়েছে তার জবাব দিয়ে ভারত বলেছে, কাশ্মীর প্রসঙ্গে সমস্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পাকিস্তানের পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি নস্যাত্ করছি। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

পাকিস্তান সফরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কাশ্মীরে নির্যাতন চালিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকেও সমর্থন করেন। এনডিটিভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ