আন্তর্জাতিক

করোনা ভাইরাস: জাপানে সেই প্রমোদতরীতে আক্রান্ত আরো ৭০

করোনা ভাইরাস: জাপানে সেই প্রমোদতরীতে আক্রান্ত আরো ৭০
করোনা ভাইরাস: জাপানে সেই প্রমোদতরীতে আক্রান্ত আরো ৭০

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নতুন করে আরো ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে৩৫৫ জনে দাঁড়িয়েছে। রবিবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো এই তথ্য জানিয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়। জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ