আন্তর্জাতিক

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ
সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ

একটি সৌদি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা। এই জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন।

গতকাল শনিবার হুতির পক্ষ থেকে জানানো হয়েছিল,ইয়েমেনের জাওফ প্রদেশের আকাশে শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার রাতে সৌদি সীমান্তবর্তী জাওফ প্রদেশে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়।ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি নামানো হয়েছে বলেও তিনি জানান।

শনিবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনে জঙ্গিবিমানটি ভূপাতিত করার ভিডিও প্রচারিত হয়। টিভি চ্যানেলটি বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ভিডিও’ও প্রচার করেছে।

শুক্রবার জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার পর সৌদি সেনারা ওই এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। এ ছাড়া, বিগত বছরগুলোতে তারা সৌদি আরবের অসংখ্য ড্রোন ও বেশ কিছু হেলিকপ্টার মাটিতে নামিয়েছে। সূত্র/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ