আন্তর্জাতিক

আফগানিস্তানে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

আফগানিস্তানে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা
আফগানিস্তানে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শনিবার গভীর রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ মাদক ব্যবসায় নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিবাচক ফল মেলেনি। তাই মানবাধিকার কর্মীদের অনেকে এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দিকে আঙুল তুলেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, ‘রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।’ বিশ্বে সবচেয়ে বেশি আফিম উত্পাদিত হয় আফগানিস্তানে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে। তাদের বেশিরভাগই হেরোইনে আসক্ত। যা আফিম থেকে তৈরি হয়। আর এই ২৫ লাখের মধ্যে ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে। আফগানিস্তানে এটা বর্তমানে ভয়াবহ সামাজিক সমস্যা। -দ্য স্টেটসম্যান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ