আন্তর্জাতিক

সারা দুনিয়া চাপ দিলেও সিএএ থেকে সরবো না: মোদি

সারা দুনিয়া চাপ দিলেও সিএএ থেকে সরবো না: মোদি
সারা দুনিয়া চাপ দিলেও সিএএ থেকে সরবো না: মোদি

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা আবারও জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সিদ্ধান্তগুলো কার্যকরে গোটা বিশ্বের চাপের মুখে পড়লেও সেখান থেকে সরে আসেননি, ভবিষ্যতেও আসবেন না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার উত্তর প্রদেশের বারানসিতে লিঙ্গায়েত সম্প্রদায়ের জঙ্গমওয়াড়ি মঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

মোদি বলেন, জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলই হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন, দেশের মানুষ বছরের পর বছর এসব বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। জাতির স্বার্থেই সিদ্ধান্তগুলো নেয়া জরুরি ছিল।

তিনি বলেন, বিশ্বের সব চাপ সত্ত্বেও আমরা এই সিদ্ধান্তে অটল ছিলাম, ভবিষ্যতেও অটল থাকব।

ভারতের বিভিন্ন স্থানে সিএএ-বিরোধী আন্দোলনের মধ্যেই এমন বক্তব্য রাখলেন দেশটির প্রধানমন্ত্রী। বিতর্কিত এই আইনে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কথা রয়েছে।

এই আইনে মুসলিমদের প্রতি অবমাননা ও সাম্প্রদায়িকতা উসকে দেয়া হচ্ছে অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। এ পর্যন্ত সিএএ-বিরোধী বিক্ষোভকালে প্রাণ হারিয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ