আন্তর্জাতিক

তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে চীনের প্রতিবেশি তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

পেশায় ট্যাক্সি চালক ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি রোববার সে দেশের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং নিশ্চিত করেছেন।

রোববার সংবাদ সম্মেলনে চুং বলেন, ৬১ বছরের ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে তার চীন সফরের কোনো রেকর্ড নেই। তবে ট্রাক্সি চালক হওয়ায় তার যাত্রীদের অধিকাংশই ছিল হংকং, ম্যাকাও এবং মূল ভূখন্ড চীনের নাগরিক।

ওই চালকের পরিবারের আরেক সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

তাইওয়ানে কোভিড-১৯ নামে করোনাভাইরাসবাহী নতুন এই রোগে ২০ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

দেশটিতে ইতোমধ্যে চীনসহ বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি চীনের সঙ্গে প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত এক হাজার ৬৬৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো ৬৮ হাজার ৫০০ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ