আন্তর্জাতিক

অভিনব কায়দায় ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস

অভিনব কায়দায় ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস
অভিনব কায়দায় ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস

সুন্দরী নারীদের ছবি পাঠিয়ে ইসরাইলি সেনাদের স্মার্টফোন হ্যাকড করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

দখলদার সেনাদের মোবাইলে লাস্যময়ী তরুণীদের ভুয়া ছবি পোস্ট করে তা ডাউনলোডে তাদের প্রলুব্ধ করা হচ্ছে। এভাবে সেনাদের অজ্ঞাতেই তাদের মোবাইল হ্যাকড করা হচ্ছে।-খবর বিবিসি অনলাইনের

অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী বলছে, তাদের কয়েক ডজন সেনা সদস্যের মোবাইল ফোন হ্যাকড হয়েছে। সেনা মুখপাত্র বলছেন, তবে এতে বড় ধরনের তথ্য হাতিয়ে নিতে পারেনি তারা। হামাসের এই চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করছে ইসরাইলের প্রাণের শত্রু হামাস।

সম্প্রতি কয়েকবছরে হামাস তৃতীয়বারের মতো ইসরাইলি সেনাদের ফোনে ঢুকে তাদেরকে ফাঁদে ফেলার এমন চেষ্টা নিয়েছে। তবে এবার তারা অনেক বেশি চাতুর্যের সঙ্গে একাজ করেছে।

ইসরাইলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) কয়েকমাস আগেই হামাসের এই চক্রান্ত ধরতে পেরেছিল। তারপরই বিষয়টি নজরদারিতে রাখা হয় এবং পরে বন্ধ করা হয়।

তিনি বলেন, সুন্দরী তরুণীর ছদ্মবেশে ত্রুটিপূর্ণ হিব্রুতে নিজেদের অভিবাসী কিংবা দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী দাবি করে হ্যাকাররা। সেনাদের প্রলুব্ধ করতে তারা এমন ছলনার আশ্রয় নিচ্ছে।

এরপর বন্ধুত্ব হয়ে গেলে ওই তরুণী তাদের বিভিন্ন লিংক পাঠায়, যাতে তারা ছবি আদান-প্রদান করতে পারেন। এতে সেনারা ম্যালওয়্যার ডাউন করে বসেন।

কনরিকাস বলেন, সেই লিংক খোলার পর প্রোগ্রামটি একটি ভাইরাস ইনস্টল করে। এভাবে তাদের স্মার্টফোন হ্যাকড করছে হামাস। এতে ইসরাইলি সেনাদের ফোন কাজে লাগিয়ে তাদের অজ্ঞাতসারেই ছবি ও রেকর্ড ধারন করতে পারে প্রতিরোধ আন্দোলনটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ