আন্তর্জাতিক

পাকিস্তানে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৮

পাকিস্তানে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৮
পাকিস্তানে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৮

পাকিস্তানে বিষাক্ত টক্সিক গ্যাস লিক হওয়ার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া এই গ্যাসে আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন বহুজন।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করাচির কেমারিতে ঘটে এই ঘটনা। এতে অন্তত ১০০ জন অসুস্থ হয়েছেন।

সোমবার সিন্ধু স্বাস্থ্য বিভাগ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরবর্তীতে কেপিটি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে খবরে বলা হয়।

সীমা জামিল নামের এক চিকিৎসক জানান, জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগে ১০ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৬০ জন চিকিৎসাধীন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ হতাহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।

তবে করাচির কেমারি এলাকায় কিভাবে এই বিষাক্ত গ্যাস লিক হল তা এখনো নিশ্চিত নয় বলে খবরে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, একটি শিপ থেকে বিষাক্ত এই গ্যাস লিক হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ