আন্তর্জাতিক

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার চার জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য কমিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হুবেই প্রদেশেই অন্তত ১৩২ জনের মৃত্যু হয়। এবং এই ভাইরাসে নতুন করে ১ হাজার ৭ শ' ৪৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হুবেই প্রদেশেরই ১ হাজার ৬ শ' ৯৩ জন। এতে করে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জনে দাঁড়ালো।

চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ