আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার সকালে সাড়ে ১১ টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, ধারনা করা হচ্ছে বিমান দুইটি বিধ্বস্তের আগে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পুলিশ ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। বিমানটি একজন শিক্ষানবিশ পাইলট চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর। আরেক বিমান অন্য বিমানবন্দর থেকে ছাড়ে।

তিনি আরও বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে সংঘর্ষে পড়ে।

ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান সংঘর্ষের পরই বিধ্বস্ত হয়ে পড়ে এবং অন্যটি কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।

এছাড়া তিনি আরও বলেছেন, মাটিতে বিধ্বস্ত হয়ে পরার আগে বিমান দুইটির ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, বিমান দুইটিতে ২ জন করে আরোহী ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনার দেশটির পুলিশ তদন্ত করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ