আন্তর্জাতিক

ট্রাক থেকে পড়ে যাওয়া কন্টেইনারে বাসের সংঘর্ষ, নিহত ১৯ যাত্রী

ট্রাক থেকে পড়ে যাওয়া কন্টেইনারে বাসের সংঘর্ষ, নিহত ১৯ যাত্রী
ট্রাক থেকে পড়ে যাওয়া কন্টেইনারে বাসের সংঘর্ষ, নিহত ১৯ যাত্রী

ভারতের তামিলনাডুতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক থেকে কন্টেইনার খসে পড়ে একটি যাত্রীবাহী বাসে আঘাত করলে ১৯ জন নিহত হয়েছেন।

কোইমবাতোর এলাকায় এই দুর্ঘটনায় এছাড়াও ২৩ জন আহত হন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।- খবর এনডিটিভির

রাজ্য পরিবহনমন্ত্রী এক সাসেন্দ্রান বলেন, কেরালা সরকারপরিচালিত ভলভো বাসটিতে পঞ্চাশজনের আসন ছিল। যাত্রীরা কর্নাটকের ব্যাঙ্গালুরু থেকে ইরনাকুলামে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাদা বাসটির ডানপাশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চালকের বসার জায়গাও বিধ্বস্ত। একপাশে কাত হয়ে পড়ে আছে বাসটি।

প্রতিবেদকরা বলছেন, বেপরোয়া গতির ট্রাকটির টায়ারে বিস্ফোরণ ঘটলে সেটি থেকে কন্টেইনার আলাদা হয়ে সড়কে পড়ে যায়। বাসের সঙ্গে ধাক্কা খাওয়ার আগে সেটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল।

বিধ্বস্ত বাসের ভেতরে আটকাপড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ