আন্তর্জাতিক

ফুটপাতের হোটেলে খাবার খেলেন মোদি

ফুটপাতের হোটেলে খাবার খেলেন মোদি
ফুটপাতের হোটেলে খাবার খেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঝেমধ্যেই চমক নিয়ে হাজির হন।

বুধবার আবার ছক ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাবিনেট বৈঠক সেরেই হঠাৎ তিনি হাজির হলেন দিল্লির 'হনুর হাট'-এ।

সেখানে ফুটপাতের হোটেলে বিহারের ট্র্যাডিশনাল খাবার লিট্টি-চোখা, সঙ্গে পানীয় হিসেবে নিলেন 'কুলহাদ চা'।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, 'হুনার হাট'-এ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও কর্মসূচিই ছিল না। হঠাৎ তিনি হাজির হন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক আয়োজিত হস্তশিল্প মেলায়। নিজেই চেয়ে নেন লিট্টি-চোখা। সেই বাবদ নিজেই বিল দেন ১২০টাকা। এরপর কেন্দ্রীয় মন্ত্রী মোক্তার আব্বাস নকভির জন্য এবং তার জন্য হাতে তুলে নেন 'কুলহাদ চা'। সেই চা বিল বাবদও দেন ৪০টাকা।

ওই মেলায় মোদি ছিলেন প্রায় ৫০ মিনিট। যদিও প্রধানমন্ত্রীর আসার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রক কিছুই জানত না। এদিন দুপুরে বিশেষ ভিড় ছিল না মেলায়। প্রধানমন্ত্রী আসার খবরে হুলুস্থূল পড়ে যায়। অনেক দোকানির সঙ্গেও কথা বলেন তিনি। সকলেই দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এদিন নরেন্দ্র মোদি নিজেই তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে মেলায় ঘোরা, খাওয়ার ছবি নিজেই শেয়ার করেছেন। সূত্র/এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ