আন্তর্জাতিক

একসঙ্গে দুই স্বর্ণখনির সন্ধান ভারতে

একসঙ্গে দুই স্বর্ণখনির সন্ধান ভারতে
একসঙ্গে দুই স্বর্ণখনির সন্ধান ভারতে

একসঙ্গে দুটি স্বর্ণখনির সন্ধান পেল ভারত। দুই দশক ধরে অনুসন্ধানের পর উত্তরপ্রদেশে সনভদ্র জেলায় খনি দুটি আবিষ্কার করে দেশটির ভূতাত্ত্বিক জরিপ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও উত্তরপ্রদেশ ভূতত্ত্ব ও খনি অধিদফতর।

দুই খনি মিলে ৩ হাজার ৩৫০ টন স্বর্ণ মজুদ রয়েছে। যা দেশটির রিজার্ভ স্বর্ণের পাঁচগুণ। বর্তমানে দেশটির রিজার্ভে ৬২৬ টন স্বর্ণ রয়েছে।

এ বিষয়ে খনি বিষয়ক এক কর্মকর্তা কেকে রায় বলেন, সরকার ইজারা দেয়ার মাধ্যমে খনি থেকে স্বর্ণ উত্তোলনের চিন্তা করছে। এজন্য জরিপ চালানো হচ্ছে। খবর ইকোনোমিক টাইমসের।

খবরে বলা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সনভদ্র জেলায় স্বর্ণের খোঁজ শুরু করে ১৯৯২-৯৩ সালে। প্রায় ২৭ বছরের খোঁড়াখুঁড়ির পর চলতি সপ্তাহে সফলতার মুখ দেখে সরকারি প্রতিষ্ঠানটি।

উত্তরপ্রদেশের সনপাহাড়ি এবং হারদি ফিল্ডে খনি দুটির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সনপাহাড়ি ফিল্ডে মজুদ রয়েছে ২ হাজার ৭শ’ টন স্বর্ণ। আর হারদি ফিল্ডে রয়েছে ৬৫০ টন স্বর্ণ। উত্তরপ্রদেশের মাওবাদী উপদ্রুত সোনভদ্রায় খনি দুটি অবস্থিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ