প্রথমবারের মতো রাষ্ট্রিয় সফরে ভারতের গুজরাট রাজ্যে বিশাল গণঅর্ভথ্যনায় মধ্য দিয়ে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প। বিমানবন্দরে অবতরণের সাথে সাথে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে কোলাকোলি করেন।
বিশ্বের বৃহৎ দুটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এ সফর সম্পর্ক বৃদ্ধির জন্য বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন এ নেতাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজারো ভারতীয়দের সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে শোভা পাচ্ছে বিশাল বড় বড় বিলবোর্ড।
বর্তমানে দুই নেতা আশ্রমে রয়েছে। সেখান থেকে তারা বিশ্বের বৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে যাবেন। সেখানে তারা লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য রাখবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: