আন্তর্জাতিক

দিল্লিতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত বেড়ে ৭

দিল্লিতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত বেড়ে ৭
দিল্লিতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত বেড়ে ৭

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকারী ও সমর্থকদের মধ্যে দিল্লির বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। সোমবার এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনভর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ, যানবাহন ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা্ ঘটেছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ভারতের রাজধানী শহর রণক্ষেত্রে পরিণত হয়। ট্রাম্পের ভারত সফর শুরুর আগের দিনই উত্তর দিল্লির মৌজপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত সিএএ সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যকার ওই সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আরো সহিংস হয়ে ওঠে।

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএন) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। এছাড়া এই নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে দফায় দফায় বিক্ষোভ।এই বিক্ষোভে এই পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন ।

ভারতীয় সরকার সরকার বলছে, নাগরিকত্ব নেয়ার জন্য নয় দেয়ার জন্যই নাগরিক আইন সংশোধন করা হয়েছে। তবে সমালোচকরা বলছে সংশোধিত নাগরিকত্ব আইন মুসলমানদের জন্য বৈষম্যমূলক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ