আন্তর্জাতিক

চীনের বাইরে যে দেশগুলোতে ছড়িয়েছে করোনাভাইরাস

চীনের বাইরে যে দেশগুলোতে ছড়িয়েছে করোনাভাইরাস
চীনের বাইরে যে দেশগুলোতে ছড়িয়েছে করোনাভাইরাস

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। চীন ছাড়াও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। মাত্র তিন মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতোমধ্যে ভাইরাসটির কারণে দুই হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো অন্তত ৮০ হাজার মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৩৫টি দেশে।

চীনেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ও আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনের বাইরে ৩৫টি দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪০০ জন। আর ওইসব দেশে এই ভাইরাসের কারণে মারা গেছেন ৩৭ জন।

একনজরে সেই পরিসংখ্যান...

ফ্রান্স : দেশটিতে এখন পর্যন্ত ১২ জন আক্রান্ত হয়েছেন, আরা মারা গেছেন একজন;

জার্মানি : ১৬ জন আক্রান্ত হয়েছেন;

হংকং : ৮১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন;

ভারত : তিনজন আক্রান্ত হয়েছেন; ইরান: ৬১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন;

ইরাক : একজন আক্রান্ত হয়েছেন;

ইসরায়েল : দুইজন আক্রান্ত হয়েছেন।

ইতালি : দেশটিতে দুইশ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাতজন;

জাপান : আক্রান্তের সংখ্যা আটশ ৪০ জন, মারা যাওয়ার সংখ্যা চারজন (ছয়শ ৩৯ জন ডায়মন্ড প্রিন্সের জাহাজে কোয়ারেন্টাইনে);

কুয়েত : আক্রান্তের সংখ্যা আটজন;

লেবানন : আক্রান্ত হয়েছেন একজন;

ম্যাকাও : ১০ জন আক্রান্ত হয়েছেন;

মালয়েশিয়া : ২২ জন আক্রান্ত হয়েছেন;

নেপাল : একজন আক্রান্ত হয়েছেন;

ওমান : দুই নারী আক্রান্ত হয়েছেন;

ফিলিপাইন : তিনজন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন;

রাশিয়া : দুইজন আক্রান্ত হয়েছেন;

সিঙ্গাপুর : ৯০ জন আক্রান্ত।

দক্ষিণ কোরিয়া : চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ নয়শ ৭৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন নয়জন;

স্পেন : দুইজন আক্রান্ত হয়েছেন;

শ্রীলঙ্কা : একজন আক্রান্ত হয়েছেন;

সুইডেন : একজন আক্রান্ত হয়েছেন;

তাইওয়ান : ৩০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন;

থাইল্যান্ড : ৩৭ জন আক্রান্ত হয়েছেন;

সংযুক্ত আবর আমিরাত : নয়জন আক্রান্ত হয়েছেন;

যুক্তরাজ্য : ১৩ জন আক্রান্ত হয়েছেন;

যুক্তরাষ্ট্র : ৫২ জন আক্রান্ত হয়েছেন;

ভিয়েতনাম : ১৬ জন আক্রান্ত হয়েছেন।

আফগানিস্তান : আক্রান্ত রোগী একজন;

অস্ট্রেলিয়া : ২২ জন আক্রান্ত হয়েছেন;

বাহরাইন : দুইজন আক্রান্ত হয়েছেন;

বেলজিয়াম : একজন আক্রান্ত হয়েছেন;

কম্বোডিয়া : একজন আক্রান্ত হয়েছেন;

কানাডা : ১১ জন আক্রান্ত হয়েছেন;

মিসর : একজন আক্রান্ত হয়েছেন;

ফিনল্যান্ড : একজন আক্রান্ত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ