আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন সেনা

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন সেনা
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন সেনা

দক্ষিণ কোরিয়ায় বুধবার নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক মার্কিন সেনাও রয়েছে। এছাড়া একটি গির্জার ২০ হাজারেরও বেশি সদস্যকে পরীক্ষা করার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে দেশটি।-খবর রয়টার্স

কভিড-১৯ ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ জনে। সরকার পরীক্ষার পরিসর বাড়ালে এই সংখ্যা আরও বেড়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

প্রাণঘাতী এই ভাইরাসে ডেগু শহরে নতুন করে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। সেখানেই যিশু খ্রিস্টের চিনচাওনজি গির্জাটি রয়েছে। এই মহামারীর সঙ্গে ওই গির্জার সংশ্লিষ্টতা রয়েছে বলেই জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার তাদের কোনো সদস্য প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন।

ডেগু থেকে ২০ কিলোমিটার দূরে ক্যাম্প ক্যারোলে ২৩ বছর বয়সী এক সেনার শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। ক্যাম্পের কাছেই একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র থেকেও এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

বুধবারে ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। তবে দেশটির অধিকাংশ আক্রান্তের সংখ্যাই ডেগুর ওই গির্জাটিকে কেন্দ্র করে। এছাড়া প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটিরও সংশ্লিষ্টতা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ