আন্তর্জাতিক

দিল্লিতে সেনাবাহিনী নামানোর আহ্বান কেজরিওয়ালের

দিল্লিতে সেনাবাহিনী নামানোর আহ্বান কেজরিওয়ালের
দিল্লিতে সেনাবাহিনী নামানোর আহ্বান কেজরিওয়ালের

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। আর এমন পরিস্থিতিতে দিল্লিতে সেনাবাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একটি টুইট বার্তায় তিনি এমন আহবান জানান।

কেজরিওয়াল টুইট বার্তায় লেখেন, পরিস্থিতি বিপজ্জনক। দিল্লিতে সেনাবাহিনী মোতায়েন করা উচিৎ এবং সব এলাকায় কারফিউ জারি করা দরকার।

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাবাহিনী মোতায়েন রয়েছে, ভয়ের কোন কারণ নেই।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে।এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ