আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলি, নিহত ৬
যুক্তরাষ্ট্রে বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির পাঁচ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর বন্দুকধারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার অঙ্গরাজ্যটির মিলওয়াকি শহরের মলসন কুজ বিয়ার কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির

হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তারা জানিয়েছে, হামলাকারীর বয়স ৫১ বছর, তিনি মিলওয়াকির বাসিন্দা।

তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় দুপুর ২টায় এ ঘটনা ঘটে। ওই সময় বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিল বলে জানিয়েছেন মিলওয়াকির মেয়র টম বারেট।

গোলাগুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, এই শহরের বাসিন্দাদের জন্য ঘটনাটি দুর্বিষহ এক স্মৃতি হয়ে থাকবে। আমরা তৎপর আছি, আর কোনো হুমকি নেই।

শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত।‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ