আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেনের ধাক্কায় বাস তিন টুকরা, নিহত ৩০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেনের ধাক্কায় বাস তিন টুকরা, নিহত ৩০
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেনের ধাক্কায় বাস তিন টুকরা, নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিন টুকরা হয়ে গেছে।

এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে প্রদেশটির রোহ্‌রি রেল স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও সিনহুয়ার।

সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে।

এতে বাসটিকে তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং তাদেরকে রোহ্‌রি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে গত বছরের ৩১ অক্টোবর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ৭৩ যাত্রী নিহত হয়।

এর আগে একই বছরের ১১ জুলাই পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত ও ৮৪ জন আহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ