আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাড়ছে অনিশ্চয়তা

মাহাথিরের পরিকল্পনা প্রত্যাখ্যান

মাহাথিরের পরিকল্পনা প্রত্যাখ্যান
মাহাথিরের পরিকল্পনা প্রত্যাখ্যান

মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা। শুক্রবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী সোমবার (২ মার্চ) পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে না। এদিকে মাহাথিরের নিজের দল বারসাতু চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা। বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।

বৃহস্পতিবার মাহাথিরের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তাঁর জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, রাজার সিদ্ধান্ত অমান্য করে পার্লামেন্টে ভোটাভুটি করা ঠিক হবে না। এর আগে জোটটির তরফে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, শুধু রাজ ডিক্রি অনুযায়ীই বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে। সূত্র : বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ